মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কাশিয়ানীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালো দুই ভাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩৮৯ Time View
8

কাশিয়ানী ও ভাঙ্গা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩জুন) ভোর রাত সাড়ে ৪টায় ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণ পাড়া মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দিনের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মিঠুন মাতুব্বর (৩৪) ও ছোট ছেলে ভাঙ্গা কলেজের  একাদশ শ্রেণীর ছাত্র অন্তর মাতুব্বর (১৯)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন, দুই ভাই মোটরসাইকেল করে গোপালগঞ্জ থেকে তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।  আর ছোটভাই অন্তর মাতুব্বরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সোমবার  সকালে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অন্তরও মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়ানেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION