রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

ইমাদ পরিবহনের চাপায় প্রাণ হারালো বাবা , ছেলেসহ আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০.৪১ পিএম
  • ৪১০ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জের যাত্রীবাহী বাস  চাপায় খায়রুল সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তার ছেলেসহ আহত হয়েছে আরো ২জন। আজ সোমবার (২৪জুন) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, খায়রুল সিকদার তার ছেলে মনিরুল সিকদারকে নিয়ে বিজয়পাশা থেকে ভ্যানে করে নিজ বাড়ী পাইককান্দি ইউনিয়নের সোনাশুর গ্রামে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি চন্দ্রদিঘলিয়ায় পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস  তাদের  ভ্যানকে চাপা দেয়।

এতে খায়রুল সিকদার  সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মারাতক আহত মনিরুল ও ভ্যান চালককে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION