মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

ইউজিসির সঙ্গে বশেমুরবিপ্রবি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪, ৫.১৬ পিএম
  • ৩৪৫ Time View
6

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।আজ রবিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় ইউজিসি ভবনের অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং বশেমুরবিপ্রবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মো. দলিলুর রহমান।ইউজিসির মাননীয় চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড.  মুহাম্মদ আলমগীর, ইউজিসির সকল সম্মানিত সদস্য এবং বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।এই কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অগ্রগতির অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ইউজিসির মাননীয় চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড.  মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি.।এ সময় স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। এপিএ বাস্তবায়নে ধারাবাহিক সফলতার অভিজ্ঞতা বর্ণনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। উপাচার্যদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্টগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION