মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

বাংলাদেশ পুলিশের সাথে ১-১ গোলে ড্র ঢাকা আবাহনীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৬.২৯ পিএম
  • ৪৫৬ Time View
161

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।শুক্রবার (১০ মে)বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলা প্রথমার্ধেই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ৮ মিনিটের মাথায় কর্নেলিউস স্টুয়ার্ট গোল করে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ পুলিশ। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত থাকে দু’দল। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।বিরতির পর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ পুলিশ। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোল পরিশোধ করতে পারেনি পুলিশ। আবাহনীও সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়াতে পারেনি। তবে খেলার শেষ মুহূর্তে ৮৮ মিনিটে মোহাম্মদ শেখ বাবলু গোল করে বাংলাদেশ পুলিশকে ১-১ গোলে সমতায় ফেরান। বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে আবাহনী।এ ম্যাচ শেষে ১৫ খেলায় ৭ জয়, ৫ ড্র আর ৩ পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে ৬ জয়, ৪ ড্র আর ৬ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে বাংলাদেশ পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION