বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

প্রান্তিক জনগোষ্ঠির ৫শ’ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১.৪৫ পিএম
  • ৪৩৩ Time View
oplus_2
48

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম বলেছেন, সারা দেশে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক রয়েছে, তারপরেও আনসার ভিডিপি শুধু আইন শৃংখলা রক্ষার কাজ করে না। এর বাইরেও আমরা সেবামূলক কাজ করে থাকি। আমরা বন্যাদূর্গতের মাঝে ত্রান সরবরাহ করি, কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সেখানেও আমরা সহযেগিতা করি। আমরা সব জায়গাতেই সহযোগীতার হাত বাড়িয়ে দেই। তারই অংশ হিসাবে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি।
বৃহস্পতিবার (২৩ মে) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপ-মহাপরিচালক আরো বলেন, শুধু আনসার ভিডিপির সদস্যরা নয় অসহায় ও দুঃস্থ এবং প্রান্তিক মানুষের সুবিধার্থে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। এর উদ্দেশ্যে হচ্ছে কোন মানুষ যেন চিকিৎসা সেবার বাইরে না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি হিসাবে তারই অংশ হিসাবে আমরা এ মেডিকেল ক্যাস্প করে থাকি। আমাদের নিজস্ব একটি হাসপাতাল আছে। সেখানে আমরা এসব মানুষকে চিকিৎসা সেবা দিতে পরি। এছাড়া আমাদের চিকিৎসকরা অন্যান্য সরকারী হামপাতালে রেফার করলেও তাদের সুবিধা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের দিক নির্দেশনা এ স্বাস্থ্য সেবা দেয়া হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম ঘুরে দেখেন। এ সময় গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, ২৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর মোর্শেদ বক্তব্য রাখেন।
এ ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে ভীড় করেন ওই ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর নানা বয়সের রোগীরা। ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, গাইনি, শিশু, চর্মসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা নিয়ে ব্যবস্থাপত্র দেখিয়ে বিনামূল্যে ঔষধ নেন রোগীরা। এসব রোগীদের বিনামূল্যে ২৭ প্রকার ঔষধ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION