বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

তেষ্টা মেটাতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের চেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ৪৭৫ Time View
47

কালের খবরঃ

গোপালগঞ্জে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় শরবত বিতরণ করে চলছে জেলা প্রশাসন। “পেয়েছে যাদের ভীষণ তেষ্টা, তারি নিবারণে মোদের ছোট্ট চেষ্টা” এই প্রতিপাদ্যে প্রচন্ড রোদ ও তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য জেলা প্রশাসন গোপালগঞ্জের মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করে। জেলা শহরের পুরাতন লঞ্চঘাট ব্রীজের পাশে “শীতল”  নামে একটি সেড তৈরী করে সেখান থেকে প্রতিদিন শত শত মানুষদের মুখে তুলে দিচ্ছে এই ঠান্ডা পানীয়। গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে শরবত বিতরণ কার্যক্রম। যতদিন গরমের প্রভাব থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, রিক্সা ভ্যান চালক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিণ্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনা পয়সায় শরবত বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ৫শ থেকে ৬শ তৃষ্ণার্ত মানুষকে শরবত পান করানো হয়। চিনি, লেবু,পানি ও ট্যাং দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু শরবত। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের  ব্যবস্থাপনায় জেকে পলিমারের সহযোগীতায়  আমরা সবাই পরের তরে(আসপ)নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

গোপালগঞ্জের জেলা  প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,সারাদেশে যে তাপপ্রবাহ চলছে তাতে জনজীবন অনেকটা বিপর্যস্ত । এই ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পক্ষ থেকে এই আয়োজন করা । জনগণ এই তাপদাহের কারনে কষ্টে আছে, তার জন্য এই উদ্যোগ নিয়েছি। যেন এই শীতল পানীয় খেয়ে মানুষ স্বস্তি অনুভব করেন। তিনি আরো বলেন তাপদাহ যতদিন থাকবে ততদিন আমরা এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION