সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড়

জাতির পিতার সমাধিসৌধে বশেমুরবিপ্রবিসাফোর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ৪৯৫ Time View
157

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা  জ্ঞাপন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের(বশেমুরবিপ্রবিসাফো) নবগঠিত চতুর্থ কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন।বৃহস্পতিবার (১৬মে) বিকেল ৩ঘটিকায় সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হৃদয় সরকার, সহ-সভাপতি গোলাম রাব্বি, সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান,  সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ, দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মুহিব খান, অর্থ-বিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত সাহা, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ পূর্ণিমা সরকার, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ৩ মো. সাকিব শেখ, দাপ্তরিক ফটোগ্রাফার বিপ্লব হোসেন ছিপু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য নাজনীন আশা এবং বিষটি সূত্রধর।

সভাপতির হৃদয় সরকার তার বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা বাঙ্গালীরা সেই অবদান ভুলে গেছি। যিনি আমাদের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন, আমরা তাকে নিজ হাতে হত্যা করেছি। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎ বরনকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।

সহ-সভাপতি গোলাম রাব্বি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন পথপ্রদর্শক। বাংলাদেশের নেপথ্যে তার ভূমিকা অপরিসীম। কিন্তু ১৫আগস্ট আমরা তাকে হত্যা করে বাঙ্গালী জাতীর নতুন সম্ভাবনাকে নিজ হাতে ধ্বংস করেছি। আজ জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করছি। এবং তার পরিবারের জীবিত সকল সদস্য যেন সুখে জীবন যাপন করতে পারে, এই প্রার্থনা করি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION