মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে গুলিতে নিহতের ঘটনায় এলাকা থমথমে। শোক র‌্যালী ও সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪, ১.৪১ পিএম
  • ৪১২ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপ‌জেলার চন্দ্রদিঘ‌লিয়া গ্রা‌মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে‌ মঙ্গলবার দুই পক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষে গুলি‌বিদ্ধ হ‌য়ে ১ জন নিহতের ঘটনার পর ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। অসংখ্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল অব্যাহত রেখেছে। রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটও।এছাড়া বিজিবি ও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।এদিকে মঙ্গলবার রাতে গুলিতে আহতদের মধ্যে লিমন ভূঁইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।বাকী ৫জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মোহাম্মদ আনিচুর রহমান বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়-এর সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়।চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় এক পক্ষ গুলি চালালে ৬জন গুলিবিদ্ধ হয়।তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ওসিকুর ভূইয়াকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অন্যদিকে, বুধবার(১৫মে) চন্দ্রদিঘলিয়া গ্রামের হাজার হাজার লোক জেলা শহরে আজ বুধবার দুপুরে নিহত যুবকের হত্যাকারীদের বিচারের দাবীতে শোক র‌্যালী করেছে। র‌্যালীটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রথান সড়ক প্রদক্ষিন করে।পরে বিক্ষোভকারীরা ঢাকা- খুলনা মহাসড়কের শেহরের চেচানিয়াকান্দিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION