রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

কাশিয়ানীতে সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১.৪০ পিএম
  • ৫৪২ Time View
38

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে সরকারী জমি দখল করে নির্মিত ৩টি বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার সদরের শ্মশান ঘাট এলাকায় ওয়ালসেড টিনের তিনটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

কাশিয়ানী তহসিল অফিস জানিয়েছে,বেশ কয়েক বছর আগে স্থানীয় অসিউর রহমান চুন্নু,আকমাল হোসেন ও মোঃ শাহজাহান  উপজেলার শ্মশান ঘাট এলাকায় সরকারী জমি দখল করে বাড়ি নির্মান করে বসবাস করে আসছিল।তাদের অনেকবার জায়গা ফাঁকা করার নোটিশ দিলেও জায়গা ফাঁকা না করে নিজেদের মালিকানা সম্পত্তি দাবী করে। অবশেষে সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে বাড়ি তিনটি বুলড্রেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারের দখলে নেয়া হয়েছে। এসময় কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান, কানুনগো মনিমোহন ভুঁইয়া, ইউনিয়ন ভুমি কর্মকর্তা সমীর কুমার চাঁদসহ ভূমি সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION