বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা! প্রাণ গেল কলেজ ছাত্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪, ১১.১২ পিএম
  • ৩০৪ Time View
26

কালের খবরঃ

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র মোল্যা নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। বুধবার (১ মে) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে আহত নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা যাচ্ছিলেন তীব্র। এসময় মোটর সাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা লাগায়। এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তীব্রকে মৃত ঘোষনা করেন। আর মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। সে সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বাসায় থেকে লেখাপড়া করতো। সরকারী বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডি (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION