রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

প্রেমে ব্যর্থ হয়ে কোটালীপাড়ায় দুই বন্ধুর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৬.১৭ পিএম
  • ৩৮০ Time View
45

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই বন্ধু আত্মহত্যা করেছে।  মঙ্গলবার (১৪মে) সকালে গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামে কলেজ পড়ুয়া এক যুবকের লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ। অন্যদিকে  সোমবার (১৩মে) সকালে ঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস  দিয়ে আত্মহত্যা করে অশ্রু বিশ্বাস (২৪) নামের অপর এক কলেজ শিক্ষার্থী। তারা দুজনেই বন্ধু ছিল।

পল্লব বাড়ৈ শিকির বাজার গ্রামের গনেশ বাড়ৈ এর ছেলে এবং অশ্রু বিশ্বাস  ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, পল্লব বাড়ৈ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে বরিশালের একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করে আসছিল। হঠাৎ করে মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে গত কয়েকদিন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার দিবাগত ভোররাতে ঘরে কোথাও তাকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁজতে বের হন পল্লবের মা-বাবা ও পরিবার পরিজন। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে   কোটালীপাড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতের শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

এর আগে সোমবার পল্লব বাড়ৈ এর বন্ধু  অশ্রু বিশ্বাস  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই লাশের অন্ত্যোষ্টিক্রিয়া শেষে বাড়িতে আসার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব বাড়ৈ।

কোটালীপাড়া থানার এসআই আতাউর রহমান সাংবাদিকদের জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপদিকে জানা যায়,  অশ্রু বিশ্বাস   ঢাকায় একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবেশী এক মেয়ের সাথে তার প্রেমের সর্ম্পক ছিল ।   মেয়েটি অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবার কে চাপ দিয়ে আসছিল অশ্রু বিশ্বাস। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে প্রায়ই ঝগড়াবিবাদ করতো। গত সোমবার সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই যুবক।

কোটালীপাড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা ও গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি ( তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন, পল্লব বাড়ৈ প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আর সেমবার অশ্রু নিজেদের ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অশ্রু মানসিক ভারসম্যহীন ছিল। কি কারনে আত্মহত্যা করেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION