সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

জাতির পিতার সমাধিতে আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ৩৫৬ Time View
49

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির  পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২৫মে) দুপুরে  বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ও কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে  ফুলেল শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।  প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফসিউর রহমান, আক্তারুজ্জামান, রাসেল , ফয়জুর রব আজাদ , মাহবুব খান সহ অন্যান্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের  কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদুন্নাহার লাইলী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION