শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কাশিয়ানীতে লবণ সহিষ্ণু জাত ধানের মাঠ দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪, ২.৩০ পিএম
  • ৪৬৪ Time View
190

কাশিয়ানী প্রতিনিধিঃ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান ১০ এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।রবিবার(৫মে) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ( চলতি দায়িত্ব) ড. মো. ইকরাম -উল- হক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ পরিচালক বিধান রায়।পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ডঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফসল কর্তণ ও মা দিবস অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক আনিসুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরমাণু কৃষি গবেষণায় ইনস্টিটিউটের গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী। এই মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION