রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

গোপালগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪, ৬.২৯ পিএম
  • ৪৭২ Time View
49

কালের খবরঃ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বুধবার ( ২৯মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃংখলা সংক্রান্ত মাসিক সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ গোলাম কবীর, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনসহ পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখাসহ  জেলায় যেসব ফিলিং স্টেশন রয়েছে সেসব স্থানে জনসচেতনতা মূলক ব্যানার ফেস্টু লাগাতে হবে। এবং স্টেশন মালিক বা স্টাফদের বিষয়টি অবহিত করে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার জন্য উদ্বুদ্ধ করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION