মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

এসএসসিতে প্রথমবারেই শতভাগ পাশ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৩৯১ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এই বিদ্যালয়ের  প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্ব সাথে পাশ করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা খুশি।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবির জানান, এবছর বিদ্যালয়টি থেকে ১৪ জন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪জন জিপিএ-৫, ৪ জন ‘এ’, ৪ জন ‘এ’ মাইনাস এবং বাকী ২জনও পাশ করেছে । আগামীতে এই বিদ্যালয়ের রেজাল্ট শতভাগের পাশাপাশি আরো ভালো হবে বলে আমি আশাপ্রকাশ করছি।

অপর দিকে গোপালগঞ্জ শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বি বিদ্যালয় হচ্ছে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়। এই দুইটি বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫ বেশী পেয়েছে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর পাশের দিক থেকে এগিয়ে আছে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বলা যায় এই বিদ্যালয়টি বরাবরের মত তার কৃতিত্ত ধরে রেখেছে।

এবছর এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২২৮জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২২৫জন। ফেল করেছে ৩জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০২জন। শতকরা হিসেবে এই বিদ্যালয়ের পাশের হার ৯৮.৬৮ ভাগ।

আর বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩৫জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৩০জন। জিপিএ-৫পেয়েছে ১০৬জন। ফেল করেছে ৫জন। শতকরা হিসেবে এই বিদ্যালয়ের পাশের হার ৯৭.৮৭ ভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION