বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বঙ্গবন্ধুর সমাধিতে বায়িং হাউস এসোসিয়েশনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১২.২১ পিএম
  • ৪৯৬ Time View
326

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে  শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস এসোসিয়েশনের  নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।  বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) দুপুরে সংগঠনের নতুন কমিটির প্রেসিডেন্ট মো. মোফাজ্জাল হোসেন পাভেল ও সেক্রেটারি জেনারেল মো. জাকির হোসেন ই সি কমিটি, স্ট্যান্ডিং কমিটি ও  বি জি বি এ সদস্যদের  সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ এর ১৫ আগস্টের  শহীদ ও মহানমুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য , সাফল্য ও দীর্ঘজীবন কামনায়।এরপর সংগঠনের  প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল  টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের এডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ  মোরশেদ আলম, একেএম সাইফুর রহমান জয়েন্ট সেক্রেটারি জেনারেল   মো. এমদাদুল হক মিয়াজী, মোঃ রোমান মিয়া, ট্রেজারার ফজলুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম, কাজী ইফতেখার হোসেন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ক্য চিন ঠে, সাগুফতা নেওয়াজ, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ রকিবুল হাসান  সহ  ই সি কমিটি, স্ট্যান্ডিং কমিটি ও  বি জি বি এ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION