বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৪৬ এএম
  • ৪৫১ Time View
82

কালের খবরঃ

নানান আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে পহেলা বৈশাখকে করণ করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৬টায় পৌর পার্কের শহিদ মিনার সংলগ্ন লেক পাড়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান করা হয়। প্রথমে ‘‘এসো হে বৈশাখ এসো এসো”-বর্ষবরনের এই গানের মধ্য দিয়ে বর্ষবরনের অনুষ্ঠান শুরু করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের পৌর পার্ক থেকে শুরু হয়। শহরের বিভিণ্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অপরদিকে বাংলা নববর্ষ পালন উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি ও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচী পালন করে। এছাড়া প্রতিটি ইউনিয়নেও বাংলা নববর্ষের নানান কর্মসূচী পালন করা হয়।

এছাড়া জেলার হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত মানের বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রুপকার’ বায়োপিকটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।জেলার অন্যান্য উপজেলা গুলোতেও তাদের নিজ নিজ গৃহীত কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION