মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও পরকীয়া প্রেমিকে মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৪.৩০ পিএম
  • ৩৪০ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে  স্বামী কমলেশ বাড়ৈ (৪৫) হত্যা মামলায় স্ত্রী ও তার পারকীয়া প্রেমিককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) দুপুরে  গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, জেলার কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের কমলেশ বাড়ৈর স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৩৮) ও তার পরকীয়া প্রেমিক মন্মথ বাড়ৈ (৪০)।  মন্মথ বাড়ৈ ওই গ্রামের মহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে। রায় ঘোষনার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত  ২ আসামী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানাগেছে, কমলেশ বাড়ৈ কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী গৃহবধূ সুবর্ণা বাড়ৈ একই গ্রামের মন্মথ বাড়ৈর সাথে বিবাহ বর্হিভূত শারীরীক সম্পর্কে জড়িয়ে পড়েন । বিষয়টি স্বামী কমলেশ বাড়ৈ জানতে পারেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। সুবর্ণা বাড়ৈ ও তার পরকীয়া প্রেমিক কমলেশকে হত্যার পরিকল্পনা করেন। বিগত ২০২০ সালের ২ মার্চ দিবাগত গভীর রাতের খাবারের সাথে কমলেশকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে তাকে হত্যা করে মরদেহ বিলের মধ্যে একটি মৎস্যঘের পাড়ে মাটিচাপা দিয়ে রাখা হয় । প্রায় ৩ মাস পর ঘেরপাড় থেকে কমলেশের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় কমলেশের ভাই রমেশ বাড়ৈ বাদী হয়ে সুবর্ণা ও মন্মথকে আসামী করে ২০২০ সালের ৩০ মে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা  দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মোঃ আব্দুল করিম তদন্ত শেষে ২০২০ সালের ২৪ অক্টোবর আদালতে ২ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।শুনানী ও স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে বিজ্ঞ বিচারক সুবর্ণা ও মন্মথকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাড, সুভাষ চন্দ্র জয়ধর। বিবাদী পক্ষে আইনজীবি ছিলেন এইচএম মহিউদ্দিন।পিপি এ্যাড, সুভাষ চন্দ্র জয়ধর বলেন, মামলা দায়েরের পর পুলিশ ২ আসামীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তারা জামিনে বেড়িয়ে আর আদালতে হাজির হয়নি। এ রায় ঘোষনার সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION