শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১.১৭ পিএম
  • ৪৫২ Time View
130

কালের খবরঃ

আসন্ন ইদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার(১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার শেখ সেলিম পৌর মিলনায়তনে পৌর মেয়র শেখ রকিব হোসেন সভাপতি হিসেবে এসব চেক তুলে দেন।পৌরসভার দরিদ্র তহবিল থেকে ২৪২টি পরিবারের মধ্যে ৩, ৫ ও ১০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এরআগে, অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম রকিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোবায়েরুল ইসলাম ঝন্টু, কাউন্সিলর নাজমুল হাসান নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।

মেয়র শেখ রকিব হোসেন বলেন,  ছোট বেলায় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার  ও আমার পরিবার থেকে মানুষের পাশে দাঁড়ানো ও সহযোগিতা করা শিখেছি। তিনি আরো বলেন, যতো দিন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করবো ততোদিন ব্যক্তিগতভাবে ও পৌর দরিদ্র তাহবিল হতে মানুষের পাশে দাড়ানো চেষ্টা করবো। আর যখন এই পদে থাকবো না তখন অামি আমার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে সাধ্যমত থাকবো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION