মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

৩০ হিজড়া পেল পুলিশ সুপারের ঈদ উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৬.০৯ পিএম
  • ৩৬৬ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।রবিবার ( ৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইন্স গ্রীল হাউজে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। পরে তিনি এসব মানুষের সাথে ফটোসেশনে অংশ নেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, পোলাও চাল, , আলু, খেজুর, লবন, চিনি, সেমাই, দুধ ও তেল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সহকারি পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান, পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মো. মতিয়ার রহমান সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, আমাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভাল মনের মানুষ। উনি সব সময় তৃতীয় লিঙ্গের মানুষকে  সাহায্য সহযোগিতা করেন। আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

তৃতীয় লিঙ্গের ময়ুরী বলেন, কেউ এভাবে আমাদের কথা ভাবেনি। এই স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন। আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের মূল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা এই স্যারের জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাদের মঙ্গল করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। তারা মনে করেন এদেরকে যদি টাচে রাখা যায় তাহলে এরাও এক সময় সম্পদে পরিনত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION