বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

মুকসুদপুরে ‘স্বপ্নের অগ্রযাত্রা’ সাহিত্য সাময়িকীর মোড়ক উম্মোচন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ৬৯৭ Time View
262

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাহিত্য সাময়িকীর বার্ষিক স্মরণিকা ‘স্বপ্নের অগ্রযাত্রা’ মোড়ক উম্মোচন করা হয়েছে। আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারিতে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুহাম্মদ ফিরোজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, সিনিয়র শিক্ষক সাফায়েত ঢালী, সহকারি শিক্ষা অফিসার নবীন রায়। অনুষ্ঠান সঞ্চজালনা করেন,খায়রুল বাকী শরীফ।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান ইমন, সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ। মোড়ক উম্মোচনের পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখার অংশ হিসেবে আমাদের অন্যান্য মানবিক কর্মকান্ডের পাশাপাশি প্রতিবছরই একটি প্রকাশনা বের করি। এই উদ্যোগ অব্যহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION