রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫.২৫ পিএম
  • ৩৯৩ Time View
43

কালরে খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে সুব্রত বাড়ৈ (১৮) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ এপ্রলি) সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের মামা বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, সুব্রত বাড়ৈ কলিগ্রামে মামা গৌরাঙ্গ বালার বাড়ি থেকে পড়ালেখা করতো। গত চার দিন আগে বাড়ী থেকে ওর এক বন্ধু বাউল গানে যাবার জন্য সুব্রতকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ী ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।বুধবার সকালে মামা বাড়ীর পাশের একটি পুকরে সুব্রতর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।এ ঘটনায় নিহত সুব্রত’র দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার আমগ্রাম পশ্চিমপাড়ার রাধাবল্লভ বাড়ৈর ছেলে। সে বঙ্গরত্ম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION