বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬.৩৬ পিএম
  • ৩৩৯ Time View
42

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) মোঃ আমিন উল আহসান  ।তিনি মঙ্গলবার(১৬ এপ্রিল) দুপুর ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপর পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫ আগস্ট ঘতকের বুলেটে শাহাদাৎবারণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামানায় দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা করা হয়।এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন  ।শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বক্ষর করেন।পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈতৃক বাড়ি, সমাধিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION