মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

তাপপ্রবাহ থেকে দেশের মানুষকে প্রশান্তি দিতে কাজ করবে দুর্যোগ মন্ত্রনালয়-প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪.২৬ পিএম
  • ৩৬০ Time View
2

কালের খবরঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় একটি যোগ্য প্রতিষ্ঠান। তাই যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। যেকোনো সমস্যায় আমরা জনগণের পাশেই রয়েছি। আর জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় বিদেশেও সেবা দিয়ে থাকে। আজকে তাপদাহ সহ বিভিন্ন সমস্যা চলছে । সে বিষয়ে আমরা ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। দুই এক দিনের মধ্যে সারা বাংলাদেশে দুর্যোগ মন্ত্রণালয়  চলমান তাপপ্রবাহ থেকে দেশের মানুষকে প্রশান্তি দিতে কাজ শুরুকরবে।

এরআগে  শুক্রবার দুপুর সাড়ে  ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি ।পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫  আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনায় ।শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, এমপি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি  আ স ম ফিরোজ এমপি ও সদস্যবৃন্দ ,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ মিজানুর রহমান,   গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহজেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION