বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় গ্রামীন ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭.০২ পিএম
  • ৫৫০ Time View
291

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডমুরিয়া শাখা গ্রামীন ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয় উদ্ভোধনের পর এটিই প্রথম মামলা।

দুই লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত বারো টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করার দায়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) এই মামলা দায়ের করা হয়েছে।(মামলা নং-০১)। মামলার আসামীরা হলেন-অসীম বৈদ্য, সজল কুমার মজুমদার ও শেখ নাজমুল ইসলাম।আসামীরা সবাই ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার।

মামলা সূত্রে জানাগেছে, আসামী গন গ্রামীণ ব্যাংক, ডুমুরিয়া টুঙ্গীপাড়া শাখার ১৪ জন সদস্য কৌশলে বিভিন্ন ঋণ গ্রাহকের স্বাক্ষর গ্রহণ করে ঋণ বাবদ অর্থ উত্তোলন করে ঋণগ্রহীতাদের না দিয়ে এবং ঋণ গ্রাহকের নিকট থেকে কিস্তির টাকা আদায় পূর্বক ব্যাংকে জমা না করে দুই লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত বারো টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করেন ।

দীর্ঘ তদন্ত শেষে এসব অফিসারের বিরুদ্ধ মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION