বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে দরিদ্রদের ঈদ উপহার দিলেন বিচারপতি মো. খসরুজ্জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৪৫৫ Time View
oplus_2
126

কালের খবরঃ

গোপালগঞ্জে ৩০০ দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি ও খেজুর বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ৫ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামানের নিজ বাড়িতে নিজস্ব তহবিল থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন।এদিন বেলা সাড়ে ১১ টার দিকে  দোয়া-মোনাজাত শেষে  বিচারপতি মো. খসরুজ্জামান অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণির নারী-পুরুষের হাতে ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি ও খেজুর তুলে দেন।

এ সময় গোপালগঞ্জে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া,  গোপালগঞ্জ সদরের সিনিয়র সহকারী জজ মোঃ মেহেদী হাসান সহ বিজয়পাশা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ , গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিগত ১৭ বছর ধরে বিচারপতি মো. খসরুজ্জামান গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য, বস্ত্র , চিকিৎসা, শিক্ষা সহায়তা করে আসছেন।  তাঁরা দাদা ও বাবা অতীতে এভাবে মানুষকে সহযোগিতা করেছেন। প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে  তিনি ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত রাখবের বলে জানান।

বিজয়পাশা গ্রামের অতিদরিদ্র নিজাম উদ্দিন বলেন, গত ১৭ বছরে ধরে আমরা বিচারপতির কাছ থেকে সারা বছর  সব ধরণের সহযোগিতা পাই। তিনি খাবার দেন, কাপড় দেন।  চিকিৎসায় আর্থিক সহায়তা করেন।  শিক্ষা বিস্তারে তিনি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।  তার সহযোগিতায় আমাদের মতো অনেক পরিবার ভাল আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION