বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

গোপালগঞ্জের বড়ফায় চাচাতো ভাইয়ের দা-এর কোপে চাচাতো ভাই খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১.৩৩ পিএম
  • ৫১৬ Time View
147

কালের খবরঃ

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে আসেন গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের মহিন মীনা(৪০)। তিনি বুধবার (১০ এপ্রিল) সকালেই শরিকীয় পুকুরে মাছ ধরতে নেমে বাধার সম্মুখিন হন চাচাতো ভাই নজরুল মীনার কাছে। এই নিয়ে চাচাতো ভাই নজরুল মীনার সাথে শুরু হয় বাকবিতন্ডা। এসময় নজরুলের হাতে থাকা দা এর কোপে প্রাণ দিতে হলো মহিনকে।নিহত মহিন ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন বলে পরিবার সূত্র জানিয়েছেন।নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিচুর রহমান জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে এজমালী পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মহিন মীনার সাথে তার চাচাতো ভাই নজরুল মীনার(৪৫)বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে নজরুল মীনা তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

এসময় নজরুলের পক্ষের অন্যান্যরাও লাঠি দিয়ে পিটায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে । ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION