মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

কাশিয়ানীতে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০.০০ পিএম
  • ৪৩২ Time View
187

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল ও মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে মানি মোল্যা নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। নিহত মানি মোল্যা দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় এ দূর্ঘটনার শিকার হন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, মোটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ী কাশিয়ানীর গোপালপুর গ্রামের ফিরছিলেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল। এসময় মোটর সাইকেলটি তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবহনকারী ট্রলির সাথে সংঘর্ষে হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল মারা যান। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION