শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী

কাশিয়ানীতে দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ! আহত ৪০, বাড়িঘর ভাংচুর ও লুটপাট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৩৫ এএম
  • ৫১৮ Time View
148

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্ততঃ ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫/১৬টি বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। আর পুলিশ বলছে বিস্তর এলাকাজুড়ে সংঘর্ঘ ছড়িয়ে পরায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি। তবে এজাহার ( অভিযোগ)  দিলে বিষয়টি বোঝা যাবে। এ ঘটনায় উভয় পক্ষের ৬জনকে আটক করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জন মারাত্মক আহত রয়েছে।বাকীদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে। পরবর্তি সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরো জানান, মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে ।হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার।আজ সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে।

এ খবর ছড়িয়ে পড়লে শেখ গ্রুপের অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঠা, রামদা ও ইট পাটকেল নিয়ে মোল্লা গ্রুপের উপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়।প্রায় তিনঘন্টা ব্যাপী চলে এই সংঘর্ষ।আর আহতরা জানিয়েছে সংঘর্ষ চলকালে উভয় গ্রুপের অন্তত ১৫/১৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION