বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

ওড়াকান্দিতে ১০ লাখ লোকের সমাগমে অনুষ্ঠিত হলো মহাবারুনী স্নানোৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.২৩ পিএম
  • ৫৪৪ Time View
151

কালের খবরঃ

১০ লাখ লোকের সমাগমে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে অনুষ্ঠিত হলো বারুনী স্নান উৎসব ও মেলা। উপজেলার ওড়াকান্দিতে মতুয়া মহাপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে এই স্নান উৎসব হয়ে আসছে প্রায় ২০০ বছর আগের থেকে। শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ মহাবারুনী স্নান উৎসব ও তিন দিনব্যাপী মেলা। মেলা চলবে সোমবার ( ৮ এপ্রিল) পর্যন্ত। অনুষ্ঠানটি এবছর পা দিল ২১৩ বছরে। পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ পূর্ণাথী অংশ নেন এ স্নান উৎসবে। এ উপলক্ষে ওড়াকান্দির ঠাকুর বাড়ীর আশাপাশ এলাকা জুড়ে বয়ে যায় উৎসবের আমেজ।

স্নান উৎসবে যোগ দেয়া ভক্তদের পদচারনার সাথে ঢাক, ঢোল আর কাশার শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ঠাকুরবাড়ি। ভক্তরা মন্দিরে পূঁজাঅর্চনা শেষে ঠাকুর বাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে (মুলতঃ বড় পুকুর) স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি, পুন্য লাভ ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করে থাকেন।স্নান ও মেলা সঠিকভাবে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান কাশিয়ানী উপজেলার এই ওড়াকান্দি গ্রামে। তাদের অনুসারী ভক্তদের বলা হয় মতুয়া ভক্ত। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের কাছে ওড়াকান্দি ঠাকুরবাড়ি একটি পবিত্র পুণ্যভূমি। নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের ত্রাণ কর্তা হিসাবে ১৮১২ খ্রিস্টাব্দের ১১ মার্চ আবির্ভূত হয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। পরবর্তিতে তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুর। তাই প্রতিবছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এখানে অনুষ্ঠিত হয় স্নানোৎসব ও মেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION