বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন- চীনা রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩.১৪ পিএম
  • ১০৪৪ Time View
505

কালের খবরঃ

বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন,বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্পের অংশীদার হতে পেরেছে চীন। বিশেষ করে পদ্মা সেতু। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা করেছে চীন। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে। তাই বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন।সোমবার (২২ এপ্রিল) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়েও আমরা কাজ করেছি। আমাদের আরো অনেক মেগা প্রকল্প রয়েছে। অবকাঠামো খাতেও আমাদের বিনিয়োগ রয়েছে। আইসিটি হাইটেক পার্ক শিল্প ও শিক্ষা খাতেও বেশি বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বিনিয়োগ নিয়ে আরো কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।

এইচ.হি ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন পূরণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ করে চলেছেন। সেই কাজে চীনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।এর আগে  সকাল ১০ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫  আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) উকিং মে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানার ওসি খন্দকার আমিনুর রহমান সহ চীন দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে চীনা রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION