বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে ফর্টিসের সাথে ১-১ গোলে ড্র ঢাকা আবাহনীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ৪৩৪ Time View
145

কালের খবরঃ

গত ম্যাচের প্রতিশোধ তো দূরের কথা উল্টো বাংলাদেশ প্রিমিয়ার লীগে ফর্টিসের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। গোপালগঞ্জ ভেন্যূতে ফর্টিসের সাথে ১-১ গোলে ড্র করে আকাশী জার্সিধারীরা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফর্টিসের মুখোমুখি হয় স্বাগতিক আবাহনী। খেলার প্রধমার্ধের শুরুতেই রক্ষণাত্মক খেলা শুরু করে দু’দল। বেশ কয়েকটি আক্রমণ চালালো সহজ সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি দু’দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণ চালায় দু’দল। তবে এ অর্ধেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিনের পরিনত হয়। তবে ৬১ মিনিটে মধ্য মাঠের ইউক্রেনীয় খেলোয়াড় ভ্যালেরি গ্রিসিন গোল করে ফর্টিসকে ১- গোলে এগিয়ে দেন। এক গালে পিছিয়ে পড়ার পর ফর্টিসের সীমানায় একের পর এক আক্রমণ শানায় আবাহনী। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পরাজয়ের শংকা জাগে আবাহনী শিবিরে। তবে অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে ফার্নাদেসের কর্ণার কিক থেকে ভিনসেন্টিয়ান খেলোয়াড় কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করে ১-১ গোলের সমাতায় ফিরিয়ে পরাজয়ের হাত থেকে আবাহনীকে রক্ষা করে। আর কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

এ খেলা শেষে ১১ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে ঢাকা আবাহনী। আর সমান খেলায় ৩ জয়, ৪ ড্র আর ৪ পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নাম্বারে ফর্টিস।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION