বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

তাপদাহে বশেমুরবিপ্রবিতে ক্লাস চলছে অনলাইনে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ২.৪৬ পিএম
  • ৪৯৫ Time View
205

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

সারাদেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) সোমবার (২২ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস অনলাইনে শুরু হয়েছে । পাশাপাশি সকল বিভাগের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী (৪ মে ২০২৪) শনিবার পর্যন্ত অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে বলে বিশ্বিদ্যিালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার( ২১ এপ্রিল)  রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ, এম. মাহবুবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮ম জরুরি সভা (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চললেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং জরুরি পরিষেবাসমূহ যথানিয়মে চলবে। এছাড়াও দাপ্তরিক প্রয়োজনে দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দপ্তরে অবস্থান করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া আগামী ২৭ এপ্রিল (শনিবার) ও ০৩ মে (শুক্রবার) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনুষ্ঠিতব্য জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথানিয়মে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION