শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১.৫৬ পিএম
  • ৪৪০ Time View
129

কালের খবরঃ

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) গোপালগঞ্জে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  শুরু হয়েছে। প্রদর্শনীতে মাংস ও দুধ উৎপাদনকারী উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, গাড়ল এবং  মাংস ও ডিম উৎপাদনকারী উন্নত জাতের হাস, মুরগী, কবুতরসহ প্রানিস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ভ্যাকসিন ও পশুখাদ্য প্রদর্শিত হয়।

গোপালগঞ্জে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজাহারুল ইসলাম,  জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান,  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন বক্তব্য রাখেন।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহে আগামী কাল শুক্রবার ১৯ এপ্রিল জেলার সকল ইউনিয়নে গবাদি পশু ও পাখিকে টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল কৃমি নাশক ঔষধ বিতরন করা হবে, ২১ এপ্রিল প্রতি উপজেলায় একটি করে স্কুলে বাচ্চাদের দুধ খাওয়ানো হবে। ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION