মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বাজারের খোলা পন্য বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত ! ব্যবসায়ীকে জরিমানা ও দোকান সীলগালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১২.২৭ পিএম
  • ৩৮৮ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে বাজার থেকে খোলা পন্য কিনে বিভিন্ন ব্রান্ডের নামে প্যাকেট ভর্তি করে বিক্রির অপরাধে এক অসাধুব্যবসায়ীকে ৪লাখ টাকা জরিমানা ও ব্যবসাপ্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ভ্রম্যমাণ আদালত। সোমবার (১১ মার্চ) রাতে গোপালগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী মেসার্স কাজী ট্রেডার্সে অভিযান চালিয়ে দোকান মালিক জরিমানা করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসীন উদ্দিন।  অভিযান চালাকালে ছোলার দাম বেশী নেয়ার অপরাধে মোসার্স বৈকন্ঠ সাহা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রম্যমাণ আদলতের বিচার সূত্রে জানাগেছে পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী-পরিচালক শামীম হাসানকে সাথে নিয়ে অভিযানে নামে সদর উপজেলা প্রশাসন। অভিযানে প্রতারণা করে মোড়ক বদলে বিভিন্ন পন্য বিক্রি ও মূল্য টেম্পারিং সহ বিভিন্ন অপরাধে মেসার্স কাজী ট্রেডারর্সের মালিক ইমাম হাসান কাজীকে ৪ লাখ এবং ছোলার দাম বেশি রাখার অপরাধে মেসার্স বৈকন্ঠ সাহা স্টোরের মালিক বৈকন্ঠ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সীলগালা করে দেয়া হয় মেসার্স কাজী ট্রেডার্সকে। পরবর্তি সিধান্ত না নেয়া পর্যন্ত দোকানটি বন্ধ ধাকবে।এসময় গোপালগঞ্জ বড় বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION