মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরেই মিললো ১২০০ গাঁজা গাছ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১২.২৯ পিএম
  • ৪৪৭ Time View
5

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরেই মিলেছে গাঁজা বা ভাং গাছের বাগান। হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পথের পাশে সবজির বাগান ও হাসপাতালের মূল গেট দিয়ে জরুরী বিভাগে যাওয়ার পথে অসংখ্য গাঁজা বা ভাং গাছ দেখা যায়। এসব গাছ থেকে গন্ধও ছড়াচ্ছে। এছাড়াও, হাসপাতালের উত্তর পার্শ্বের বদ্ধ জায়গায়ও ছোট-বড় অসংখ্য নেশাজাতীয় এসব গাছ রয়েছে।গাছগুলো ১ থেকে ৫ফুট পর্যন্ত লম্বাও হয়েছে।

খবর পেয়ে  বুধবার (২০ মার্চ)  বিকেলে র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গাঁজা গাছের জায়গা গুলো পরিদর্শন করে সেখান থেকে ১২০০ গাছ গুলো তুলে জব্দ করে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, এই গাছ আগে আরো বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করেছি, শিকড় থেকে  আবার হয়েছে। সকলের সামনেই এই গাছ গুলো বেড়ে উঠেছে, তবে এটা গাঁজার গাছ না, ইন্ডিয়ান ভাং গাছ তা আমাদের জানা ছিলনা।

র‌্যাবের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মোঃ রাসেল বলেন, আমরা গাজা সদৃশ্য ১২০০ নেশাজাতীয় গাছ উদ্ধার করে কাঁচা অবস্থায় কাশিয়ানী থানায় হস্তান্তর করেছি। পুলিশ আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা নেবে। তবে এগুলো গাঁজা বা ভাং গাছ কিনা তা তিনি স্পস্ট করে বলতে পারেননি।

তবে গোপালগঞ্জ বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছ গুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ(নেশাজাতীয় গাছ)হিসাবে উল্লেখ করেন।অন্যদিকে, গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান শুকলাল বিশ্বাস এই গাছ গুরোকে গাজা গাছহিসাবে চিহ্নিত করেছেন।তবে কেউ ক্যামেরায় বক্তব্য দিতে রাজী হননি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION