মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএসএমএমইউ নব নিযুক্ত ভিসির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ৩৯৭ Time View
92

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নব নিযুক্ত ভিসি অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক।তিনি শুক্রবার (২৯ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া-মোনাজাতে অংশ নেন ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য দীর্ঘজীবন কামানায় করা হয় প্রার্থনা ।

দোয়া-মোনাজাত শেষে তিনি  টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে  মন্তব্য লিখে স্বাক্ষর করেন ভিসি।এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  আদি পৈতৃক বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শণ করেন।

এ সময় প্রো-ভিসি অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান , কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,  সার্জারি অনুষদের ডীন  অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের  ডীন অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডা. আবু নাসার রিজভী,  পোক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হল প্রোভোস্ট প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান,  সিনিয়র চিকিৎসক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,  টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION