বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

কাশিয়ানীতে বিদ্যুতের ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১২.০১ পিএম
  • ৫০৪ Time View
150

কালের খবরঃ

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে ওই গ্রামের হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ এর তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। দীর্ঘক্ষন বাড়িতে না আসায় তার স্ত্রী তাকে খুঁজতে গিয়ে দেখে মৃত অবস্থায় সে পড়ে রয়েছে।

অন্যদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস(৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে মানুষ মারা গেছে এমন খবর শুনে দেখতে যাবার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে দেয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্তছাড়া লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION