বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১.৪০ পিএম
  • ৫০৮ Time View
90

কালের খবরঃ

বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পরে পুলিশ সুপার আল বেলী আফিফা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি প্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও স্কুল-কলেজের পক্ষে  বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এদিকে মঙ্গলবার সকালে স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন প্রকৌশলী দপ্তর, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর ও স্কুল কলেজ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে  জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, কারারক্ষী,বিএনসিসি, স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুরপাড়) পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধাদের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা ও ইফতার বিতরণ করা হয়। পরে বিকাল তিনটায়শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা এবং গোপালগঞ্জ পৌরসভা বনাম বিভিন্নশ্রেণিপেশার মানুষের মধ্যে প্রতী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION