রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ

বশেমুরবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ৪৮৭ Time View
206

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার ও “মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মাইকযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধেরে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহাপাঠ করে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের  সদস্যদের জন্য ।

এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক শাহীন, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ ও কর্মচারী সমিতির পক্ষ থেকেও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে “মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রটি সর্বসাধারণের জন্য প্রদর্শিত হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। ১৯ মিনিটের সেই জাদুকরি ভাষণে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্নে বিভোর করে স্বাধীনতার মহাকাব্য রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION