বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর পক্ষে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৬.৪২ পিএম
  • ৪৬৯ Time View
125

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায়  রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়ার অস্বচ্ছল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন খুলনা -২ আসনের সংসদ সদস্য প্রাধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এমপি এর সহধর্মিণী শাহানা ইয়াসমিন সম্পা। তিনি  শনিবার (১৬ মার্চ) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গুচ্ছগ্রাম ও বাঁশবাড়িয়ার চৌরঙ্গীর আশ্রয়ণ কেন্দ্র-১ এর প্রতিটি ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন।  শাহানা ইয়াসমিন সম্পা সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করেন।

এসময়, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক বিশ্বাস সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION