মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া চক্রের চার সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ৪৮০ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২১), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), ও সিঙ্গারকুল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)|

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে  বলেন, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সাথে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তারকৃত মাবিয়ার সাথে পরিচয় ঘটে। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিতভাবে কথোপকোথন চলতে থাকে।  বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে গোপালগঞ্জ আসলে তাকে জিম্মি করে এবং কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এই চক্রের সদ্যরা।

এঘটনায় ভূক্তভোগী পিকিং বর্মন প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার গভীর রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাকিল মিয়া, বিল্লাল শিকদার, বাঁধন শেখ ও মাবিয়া শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।ওসি আরো জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। কেউ এমন প্রতারনা শিকার হলে পুলিশকে জানানোর আহবান জানিয়েছেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION