শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

গোপালগঞ্জে নসিমনের চাপায় শিশু নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৯.৪০ এএম
  • ৫০০ Time View
62

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে রডবাহী একটি নসিমনের চাপায় তাহেরা শেখ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কুড়ামারি এলাকার বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু তাহেরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কুড়ামারি গ্রামের মিরাজুল শেখের মেয়ে।
ওসি মো. জিল্লুর রহমান, সন্ধ্যায় তিন বছরের শিশু তাহেরা বাড়ীর পাশের বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়ক পার হচ্ছিল। এসময় রডবোঝাই দ্রুতগামী একটি নসিমন শিশুটিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, শিশু তাহেরাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই শিশু মারা যায়। পরে খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ওই শিশু মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION