বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো সত্যেন সেন গণসংগীত প্রতিযোগীতা ও উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪, ১.৩৭ পিএম
  • ১১২৬ Time View
143

কালের খবরঃ

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো দ্বাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগীতা। ঢাকা বিভাগ -২এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা গোপালগঞ্জ শহরের পৌর উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত  “ কন্ঠরোধের কানুন ভেঙ্গে কন্ঠ ছেড়ে গান ধরেছি” এই প্রতিপাদ্যে উৎসব ও প্রতিযোগী চলে। উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের ব্যবস্থাপনায় এসব অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন জাতীয় পতাকা ও গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে অনুষ্ঠিত হয় গণসংগীত প্রতিযোগীতা। প্রতিযোগীতায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার উদীচী শিল্পী গোষ্ঠোর শিল্পীবৃন্দ অংশ্রগহণ করেন। বিভিন্ন বয়সের শিল্পীর তিনটি গ্রুপের একক ভাবে এবং দলীয়ভাবে ৭টি দলে মোট দেড়শতাধিক শিল্পী প্রতিযোগীতা করেন। জেলা পর্যায়ে বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা আগামী ৮মার্চ কেন্দ্রীয় ভাবে আয়োজিত গণসংগীত  প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব। উৎসবে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা  নৃত্য ও সংগীত  পরিবেশন করেন। পরে গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মোঃ আতিয়ার রহমান জেলা পর্যায়ে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় গোপালগঞ্জ জেলা ও রঘুনাথপুর উদীচীর শিল্পীবৃন্দ সহ পাঁচ জেলার তিন শতাধিক শিল্পী অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION