মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মা-মেয়েকে কুপিয়ে হত্যার প্রধান আসামি হারুন মীনা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩৫ পিএম
  • ১০৮৭ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে জমির সীমানা বিরোধের জেরে মা-মেয়েকে কাতরা দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি হারুন মীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুন মীনাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আশরাফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যায় হারুন মীনা। এসময় তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় মধুমতি নদী পার হয়ে পালানোর চেষ্টা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর থানা জেল হাজতে পাঠানো হয়। হত্যাকাণ্ড ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় সোমবার সকালে ( ১৯ ফেব্রুয়ারী ) হারুন মিনাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক ( তদন্ত) হারুন অর রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন মিনা হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। অভিযুক্তকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ির উঠানে বিরোধীয় জমির দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো টুকু মিনার মেয়ে এসএসসি পরীক্ষার্থী  লামিয়া (১৫)। এসময় তার বড় চাচা হারুন মীনা ভাতিজি লামিয়াকে সরে গিয়ে কথা বলতে বলেন। ভাতিজি না সরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এনিয়ে ক্ষিপ্ত বড় চাচা হারুন মিনা তার স্ত্রী ও মেয়ে মিলে লামিয়া, তার মা বিউটি বেগম ও লামিয়ার বোন অন্তরাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই লামিয়া ও মা বিউটি বেগম নিহত হয়। পরে স্থানীয়রা আহত অন্তরাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান বলেন, লাশের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ পাহারা রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION