সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ৩৯৮ Time View
44

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আর্ট স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে।সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়াটারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর, আর্ট স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলেনসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ২ শতাধিক শিশুরা অংশগ্রহণ করে। এতে শিশুরা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION