বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম’ জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে

গোপালগঞ্জে এই প্রথম গোবরা ইউনিয়নে ৩দিন ব্যাপী কর মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.২৬ পিএম
  • ৫১৯ Time View
178

কালের খবরঃ

বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স আদায়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কর মেলা। ইউনিয়ন পর্যায়ে এমন কর মেলা গোপালগঞ্জে এটাই প্রথম বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে গোবরা ইউনিয়নের সোবাহান সড়কের অস্থায়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দিন, গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী প্রমূখ।মেলায় ১২টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে ইউনিয়নবাসী তাদের বাৎসরিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন। মেলা চলবে আগামী ১০ফেব্রুয়ারী শনিবার বিকাল পর্যন্ত।মেলার আয়োজকরা আশা করছেন ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় ৯০/৯৫ শতাংশ কর আদায় হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION