শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছ, পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি- বিজিবি মহাপরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.১১ পিএম
  • ৪৬৬ Time View
158

কালরে খবরঃ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। আমরা ধৈয্য ধারন করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি।

তিনি বলেন, (সেমবার) রাত পর্যন্ত ১১৫ জন ও  (মঙ্গলবার) সকালে আরো ১১৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। দুপুরে আরো ৩৫জন যোগ হয়ে মোট ২৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। আমারা তাদেরকে আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন এরমধ্যে ৮ জন গুরুত্বর আহত। এর মধ্যে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকী ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রæয়ারী) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহাপরিচালক এসব কথা বলেন।

নবনিযুক্ত মহাপরিচালক আরো বলেন, দূর্ভ্যাগ্যজনকভাবে একজন রোহিঙ্গা ও একজন নারী নিহত হয়েছেন। এসব মৃত্যু কোনভাবেই কাম্য নয়। এমন পরিস্থিতি সমাধান করতে আমরা চেষ্টা করছি। নৌকাযোগে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্ঠা করলে তাদেরকে পুশব্যাকের চেষ্ঠা চলছে, কোন অবস্থাতেই রোহিঙ্গাদের ঢুকতে দেয়া হবে না।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারাগণ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়াপৌর সভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION