বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.২২ পিএম
  • ৩৫১ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বি.এম তন্ময় (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে। মেধাবী এই ছাত্রলীগ নেতা  বুধবার (২৩ ফেব্রুয়ারী ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন।

নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, ডুমুরিয়া ইউনিয়নের রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে একটি মোটর সাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাড়াইল-টুঙ্গিপাড়া সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। তখন পিছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করে বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION