রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

জাতির পিতার সমাধিতে স্পীকারের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.১৭ পিএম
  • ৪১৯ Time View
91

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন

জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১ফেব্রæয়ারী) দুপুর সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জনান ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি। এরপর চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি,

হুইপ ইকবালুর রহিম এমপি, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি,  মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার  কমল এমপি ও মাশরাফি বিন মোর্তজা এমপি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তাঁরা। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION